Join CMAB

To apply for membership, please fill out the form below. After reviewing your information, our team will inform you about the next steps.

সদস্য পদ সংক্রান্ত নিয়মাবলী

ধারা-০৭ : সদস্য পদ

সদস্যদের যোগ্যতা

(ক) সংস্থার মূলনীতি, আদর্শ ও উদ্দেশ্যের প্রতি আস্থাশীল এবং সংস্থার গঠনতন্ত্র মেনে চলতে সম্মত খ্রীষ্ট বিশ্বাসী বাংলাদেশী স্বাস্থ্যসেবাকর্মী এমন ১৮ বছর বা তার ঊর্ধ্ব বয়স্ক নারী-পুরুষ সিএমএবি’র সদস্য পদের জন্য আবেদন করতে পারবেন।

(খ) সংস্থার পূর্ণ সদস্য পদ লাভে আবেদনযোগ্য স্বাস্থ্যসেবা কর্মীর সংজ্ঞা ও চাকুরিতে পদসমূহ: পূর্ণ সদস্য বলতে ভোটাধিকার ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বীযোগ্য সদস্যকে বুঝাবে।

(গ) প্রত্যক্ষভাবে স্বাস্থ্যসেবা প্রদানকারী জনবল ও চাকুরি পদবী:

  1. রেজিস্টার্ড চিকিৎসক
  2. রেজিস্টার্ড ডেন্টিস্ট
  3. রেজিস্টার্ড নার্স
  4. রেজিস্টার্ড প্যারামেডিকস, ল্যাব টেকনিশিয়ান, রেডিওগ্রাফার, ফার্মাসিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ফিজিওথেরাপিস্ট।
  5. স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী।
  6. প্রশিক্ষিত পেশেন্ট কাউন্সিলর ও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানকারী।
  7. মেডিকেল, ডেন্টাল, নার্সিং ও প্যারামেডিকেল ও মেডিকেল টেকনিশিয়ান কোর্সে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী।
  8. পরোক্ষভাবে স্বাস্থ্যসেবা প্রদানে সাহায্যকারী জনবল ও পদবী: স্বাস্থ্য প্রতিষ্ঠান, বিশেষভাবে মিশন হাসপাতাল ও ক্লিনিকের পরিচালক ও অর্থব্যবস্থাপক।

(ঘ) সদস্য পদে চাঁদার হার:

১। আজীবন সদস্য পদে চাঁদার হার: এককালীন ভর্তি ফি ৩০০/- টাকা, সদস্য চাঁদা ৩০০০/- টাকা যা এককালীন পরিশোধযোগ্য।

২। সাধারণ সদস্য পদে চাঁদার হার: ভর্তি ফি এককালীন ২০০/- টাকা সব সদস্যের জন্য প্রযোজ্য; বার্ষিক চাঁদা হার নিম্নরূপ:

  • চিকিৎসক বার্ষিক চাঁদা: ৪০০/- টাকা।
  • নার্স, টেকনিশিয়ান, প্যারামেডিক ও অন্যান্য: ৩০০/- টাকা।
  • নার্সিং, মেডিকেল ও ডেন্টাল ছাত্র-ছাত্রী: ২০০/- টাকা।

(ঙ) সদস্য পদ লাভের নিয়মাবলী:

সংগঠনের নির্ধারিত ফরমে একজন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যের সুপারিশক্রমে আবেদনকারী আবেদন পত্র জমা দিবেন। সুপারিশকারী ধারা-০৭ এর উপধারা (ক) ও (খ) সঠিকভাবে যাচাই করবেন এবং আবেদন পত্রটি গ্রহণ করে পরবর্তী কার্যনির্বাহী সভায় পেশ করবেন। কার্যনির্বাহী সভায় আবেদনপত্র সর্বসম্মতিতে গৃহীত হলে পর সংগঠনের নির্ধারিত ভর্তি ফি ও বার্ষিক চাঁদা/আজীবন সদস্য চাঁদা পরিশোধ করে সাধারণ সদস্য পদ/আজীবন সদস্য পদ লাভ করবেন।

অতঃপর সংগঠনের সাধারণ সম্পাদক নির্ধারিত ফরমে অভিনন্দন জ্ঞাপনপূর্বক সদস্য পদের ধরণ ও সদস্য নং নতুন সদস্যকে জানিয়ে দেবেন।

প্রকাশ থাকে যে, কার্যনির্বাহী সভায় যদি একজন সদস্য ধারা-০৭ এর উপধারা (ক) অথবা (খ) এর আলোকে কোন সুনির্দিষ্ট প্রশ্ন উত্থাপন করেন, যে বিষয়ে সুপারিশকারী অবগত নন, সেক্ষেত্রে সদস্য পদ অনুমোদন স্থগিত করে পুনঃনিরীক্ষণ করা হবে।

কার্যনির্বাহী সভা ব্যতীত বার্ষিক সাধারণ সভায় কোন নতুন সদস্যের আবেদন অনুমোদনের সুযোগ থাকবে না।

ধারা-০৮ : সদস্য পদের ধরণ

(ক) প্রতিষ্ঠাতা সদস্য- যে সকল ব্যক্তিবর্গের উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল, তারাই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিবেচিত হবেন। প্রতিষ্ঠাতা সদস্যগণ ভোটাধিকার প্রয়োগ ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

(খ) আজীবন সদস্য: ধারা-০৭ এর উপধারা সমূহের সকল নির্দেশনা পূরণ সাপেক্ষে সংগঠন কর্তৃক নির্ধারিত এককালীন ভর্তি ফি ও আজীবন সদস্য ফি প্রদান করে আজীবন সদস্য পদ লাভ করা যাবে। আজীবন সদস্যগণ ভোট প্রদান ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

(গ) সাধারণ সদস্য: ধারা-০৭ এর উপধারা সমূহের সকল নির্দেশনা পূরণ সাপেক্ষে সংগঠন কর্তৃক নির্ধারিত ভর্তি ফি ও বার্ষিক চাঁদা পরিশোধ পূর্বক সাধারণ সদস্য পদ লাভ করা যাবে। সাধারণ সদস্যগণ ভোট প্রদান ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

(ঘ) সহযোগী সদস্য: সংস্থার মূলনীতি, লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সহমত পোষণ করেন এমন সমাজ হিতৈষী ব্যক্তিগণ, হাসপাতালের পালক, বিদেশী ব্যক্তি যারা স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত, আর্থিক অনুদান কিংবা পরামর্শ প্রদানকারী ব্যক্তিদেরকে কার্যনির্বাহী পরিষদের অনুমোদনক্রমে সহযোগী সদস্য হিসেবে গ্রহণ করা যাবে। তবে তারা ভোটাধিকার প্রয়োগ বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

Join CMAB Form

Christian Medical Association Bangladesh (CMAB)

Government Registration No: DHA 0122

National Council of Churches, Bangladesh. 395 New Eskaton Road, Dhaka-1217

* Required fields.

বর্তমান ঠিকানা / Present Address

স্থায়ী ঠিকানা / Permanent Address

শিক্ষাগত যোগ্যতা / Educational Qualifications *

সারি 1 / Row 1

-

ফি ও চাঁদা তথ্য / Fees & Dues Info

মোট পরিমাণ: 0 টাকা / Total: 0 Tk

প্রদত্ত অর্থপ্রদান সংক্রান্ত তথ্য যাচাই করা হবে। নিশ্চিত হয়ে তথ্য প্রদান করুন।
Payment information will be verified. Please double-check your input.

কর্মক্ষেত্র (নিয়োগ) / Workplace Type*

Upload a JPG, PNG, or WEBP image. Maximum size 5MB.