ফ্রি ডায়াবেটিস মেডিকেল ক‍্যাম্প। Free Diabetes Medical Camp.
তারিখ: 2025-11-14

ফ্রি ডায়াবেটিস মেডিকেল ক‍্যাম্প। Free Diabetes Medical Camp.

ইম্মানুয়েল। সকলকে জানাই খ্রীষ্টিয় শুভেচ্ছা। গত ১৪ নভেম্বর ২০২৫ ছিল বিশ্ব ডায়াবেটিস দিবস। এই দিনটি উপলক্ষ্যে এবার সিএমএবি এবং মেডিকেল সার্ভিসেস বিভাগ, জাতীয় চার্চ পরিষদ, বাংলাদেশ এর যৌথ উদ্যোগে ডায়াবেটিস বিষয়ক একটি সচেতনতামূলক ভিডিও বানানো এবং একটা ফ্রি ডায়াবেটিস মেডিকেল ক‍্যাম্প আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছিলো। অত‍্যন্ত আনন্দের সাথে আমরা জানাচ্ছি যে গত কাল কে পরম করুণাময় পিতা ঈশ্বরের অপার অনুগ্রহে কম্প‍্যাশন হল রুম, সাধু পিতরের গির্জা, (চার্চ অব বাংলাদেশ) রতনপুর, মুজিবনগর, মেহেরপুরে আমরা একটি ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করেছিলাম। সেখানে মোট ১৫১ জন ডায়াবেটিক রোগীকে বিনামূল্যে রক্তের গ্লুকোজ পরীক্ষা করা হয়েছে, চিকিৎসা ব‍্যবস্থাপত্র দেওয়া হয়েছে এবং কিছু ওষুধ সরবরাহ করা হয়েছে। আমাদের এই ফ্রি মেডিকেল ক‍্যাম্পে পপুলার, স্কয়ার, এসিআই, রেনাটা এবং রেডিয়েন্ট ফার্মা ওষুধ দিয়ে সহযোগিতা করেছে। Emmanuel. Christian greetings to everyone. November 14, 2025 was World Diabetes Day. On this occasion, CMAB and the Medical Services Department of the National Council of Churches in Bangladesh jointly took the initiative to produce an awareness video on diabetes and to organize a free diabetes medical camp. We are very pleased to share that yesterday, by the abundant grace of our Merciful Father God, we organized a free medical camp at the Compassion Hall Room of St. Peter’s Church (Church of Bangladesh), Ratanpur, Mujibnagar, Meherpur. A total of 151 diabetic patients received free blood glucose testing, medical prescriptions, and some medications. For this free medical camp, Popular, Square, ACI, Renata, and Radiant Pharma supported us by providing medicines.